আফ্রিকার সেনেগাল থেকে কফিনবন্দি দেহ এল পূর্ব মেদিনীপুরে - The News Lion

আফ্রিকার সেনেগাল থেকে কফিনবন্দি দেহ এল পূর্ব মেদিনীপুরে



দি নিউজ লায়ন;  আফ্রিকার সেনেগাল থেকে ভারতে মৃতের দেহ ফেরানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন সুতাহাটার থানার বিজয়রামপুর গ্ৰামের মৃতের পরিবার।মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিদেশ থেকে আজ কফিনবন্দি দেহ এল পূর্ব মেদিনীপুরে।সূত্রের খবর মৃতের নাম সৈয়দ সাবির আলি(২৩)গুজরাটের কাজ করতেন।


মাস তিনেক আগে আফ্রিকার সেনেগালে একটি অটোমোবাইল সংস্থায় কাজে যায় বছর তেইশের যুবক।গত ১০ জুন রাতে পথ দূর্ঘটনায় মারা যায় সাবির।মৃতের পরিবার অর্থ সঙ্কটের জেরে ভাইয়ের দেহ ভারতে আনতে পারছে না বলে জানায় সাবিরের দাদা।সেজন্য মুখ্যমন্ত্রীর কাছে দারস্থ হয়েছে পরিবারের সদস‍্যরা। অবশেষে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ বিদেশ থেকে কফিনবন্দি দেহ এল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটায় 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.